রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

দেশে সার সংকট নেই, বিতরণ ব্যবস্থায় সমস্যা: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানান, দেশে সার সংকট নেই, তবে বিতরণ ব্যবস্থায় সমস্যা রয়েছে।

দেশে সার সংকট নেই, বিতরণ ব্যবস্থায় সমস্যা: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড়সহ সারাদেশে সার সরবরাহ ও মজুদ পর্যাপ্ত রয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, কৃষকের কাছে সঠিকভাবে সার পৌঁছাতে সমস্যা সৃষ্টি হচ্ছে।

শনিবার (২৯ আগস্ট) পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে সার সরবরাহ, বিতরণ, মজুদ ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, কিছু ডিলার কৃষকের মধ্যে যথাযথভাবে সার বিতরণ না করায় কৃত্রিম সংকট তৈরি হয়েছে। ক্ষুদ্র কৃষকদের সার সংগ্রহ করতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, যা অগ্রহণযোগ্য।

ডিলারদের শূন্য পদ পূরণ এবং ইউনিয়নভিত্তিক নতুন ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। পঞ্চগড়ে প্রায় ১০ হাজার একর জমিতে চা চাষ হওয়ায় বাড়তি সারের প্রয়োজন রয়েছে।

এছাড়া, আলু চাষের জন্যও অতিরিক্ত সার সরবরাহের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, সার নিয়ে গুজব বা কৃত্রিম সংকট তৈরির কোনো সুযোগ দেওয়া হবে না।

তিনি বলেন, সারের সকল বিষয় নিয়ে অবহিত করার জন্যই আজকের সভার আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন