বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
অর্থনীতি

৩১টি ভুয়া মোবাইল অ্যাপ নিয়ে বিএফআইইউর সতর্কতা

বিএফআইইউ ৩১টি ভুয়া মোবাইল অ্যাপ চিহ্নিত করে সতর্কতা জারি করেছে।

৩১টি ভুয়া মোবাইল অ্যাপ নিয়ে বিএফআইইউর সতর্কতা

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ঋণ আবেদন চেয়ে প্রচারিত ৩১টি ভুয়া মোবাইল অ্যাপ চিহ্নিত করেছে। বৃহস্পতিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএফআইইউ এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান সহজ শর্তে ঋণ পাওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশন ও অনলাইন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিচ্ছে। এসব অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের অপব্যবহার, অনুমোদনবিহীন অর্থ লেনদেন এবং অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে।

বিএফআইইউ জানায়, এই ধরনের কার্যক্রমে যুক্ত হওয়ার ফলে ঋণ আদায়ের নামে হয়রানির ঘটনাও ঘটছে। এ কারণে সবাইকে এ ধরনের ভুয়া অ্যাপ থেকে দূরে থাকতে সতর্ক করা হচ্ছে।

এছাড়া, বাংলাদেশ ব্যাংক এ ধরনের ডিজিটাল মাধ্যমে ঋণ দেওয়ার অনুমতি দেয়নি। তাই জনগণকে এসব কার্যক্রম থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে বলা হচ্ছে।

বিজ্ঞাপন