বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
যুক্তরাষ্ট্রের ইরান বন্দর অবরোধ পুনরায় আরম্ভ, উপসাগরে হামলা অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ ইরানে যুক্তরাষ্ট্রের ৭ ঘণ্টার হামলা, পাল্টা জবাব দিলো ইরান ব্যাটারি রিকশার ধাক্কায় ৩ বছরের নওরিনের মৃত্যু মার্কিন হামলার পর ইরানের প্রতিশোধ: গাল্ফে ট্যাঙ্কার লক্ষ্যবস্তু ব্যাংককে মিউজিক বারে আগুন: মৃতের সংখ্যা ৩০, তদন্ত চলছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত, পাল্টা প্রতিশোধের আশঙ্কা বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ: জুলাই মাসে পরিস্থিতির পরিবর্তন ইরান ও মার্কিনির মধ্যে হামলা, শান্তি চুক্তি সংকটে
রাজনীতি

শেখ হাসিনা ও সহযোগীদের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

শেখ হাসিনা ও সহযোগীদের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দের খবর জানিয়েছে বিএফআইইউ।

শেখ হাসিনা ও সহযোগীদের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দের খবর প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা (বিএফআইইউ)।

বুধবার বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশের সংবাদ সম্মেলনে বিএফআইইউ প্রধান ইখতিয়ার উদ্দিন মামুন এ তথ্য জানান। তিনি বলেন, জব্দকৃত সম্পদের মধ্যে দেশের ৫৭ হাজার কোটি টাকা এবং বিদেশে ১৯ হাজার কোটি টাকার সম্পদ অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া, ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৩০ হাজার ১৯৯টি সন্দেহজনক লেনদেন শনাক্ত করা হয়েছে, যা আগের বছরের তুলনায় ৭৪ শতাংশ বেশি। ইখতিয়ার উদ্দিন মামুন জানান, এসব সন্দেহজনক লেনদেনের ৯৫ শতাংশ অভিযোগই ব্যাংক থেকে এসেছে।

সন্দেহজনক লেনদেনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি। পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার বিষয়ে এই বছরের শেষ নাগাদ সুখবর আসবে বলেও আশা প্রকাশ করেন বিএফআইইউ প্রধান।

বিজ্ঞাপন