জাতিসংঘের একটি রিপোর্ট অনুযায়ী, জুলাই আন্দোলনে ১৪০০ জন শহীদ হয়েছেন। এর মধ্যে ৮৬৫ জনের ডিএনএ শনাক্ত করা হয়েছে, বাকিদের শনাক্তকরণের কাজ চলমান রয়েছে।
আজ বুধবার সকালে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান পরিদর্শন শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, "জুলাইয়ের প্রত্যেকটি হত্যার বিচার করা হবে। হত্যাকাণ্ডের সাথে রাষ্ট্রযন্ত্রের যারাই জড়িত থাকুক, কাউকে ছাড় দেয়া হবে না।"
তিনি আরও জানান, জুলাই আন্দোলনে অনেক শহীদের লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে জড়িতদের বিচারের নিশ্চয়তা দেবে সরকার।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, "গণহত্যার সাথে জড়িতদের বিচার নিশ্চিত ও অপরাধীদের শনাক্তকরণে সরকার কাজ করছে।" তিনি এ বিষয়ে সরকারের দৃঢ়তা এবং প্রতিশ্রুতি ব্যক্ত করেন।