ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার রাতে জাতীয় সংসদে তিনি এ মন্তব্য করেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেনের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার অভিযোগে দণ্ডপ্রাপ্ত আসামি। তাই তার আত্মসমর্পণের সুযোগ নেই।
মন্ত্রী আরও জানান, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার জন্য সরকার কয়েক দফা ভারতকে অনুরোধ জানিয়েছে। তিনি বলেন, দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে।