বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের দুঃখ প্রকাশ

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সংসদে বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের দুঃখ প্রকাশ

জাতীয় সংসদে নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় একটি বিলের ওপর বক্তব্য দিতে গিয়ে তিনি এ দুঃখ প্রকাশ করেন।

বিল পাসের আলোচনায় জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম বলেন, ‘আমরা যখন বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করছি, তখন আমাদের সংসদের সামনে আমাদের প্রিয় শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে অবস্থান নিয়েছে।’ তিনি শিক্ষার্থীদের দাবি বাস্তবায়ন বা তাদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের দাবি জানান।

শিক্ষামন্ত্রী এ বিষয়ে বলেন, ‘আমরা অনেক পর্যালোচনা করে দেখেছি। গতকাল পদার্থবিজ্ঞানের পরীক্ষা, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা হয়েছে। পরীক্ষার সময় বৃষ্টি ছিল, অনেকেই ভিজেছে এবং সঠিকভাবে পরীক্ষা দিতে পারেনি এমন অভিযোগ এসেছে।’

তিনি আরও জানান, ‘বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের প্রতিটি জেলার পরীক্ষা বন্ধ করে দিয়েছি। আমাদের পুনরায় পরীক্ষা নিতে হবে। চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নেওয়ার সময় পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পুনরায় নেওয়ার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি করেছেন। আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে কিছু বলিনি। যদি কেউ কষ্ট পেয়ে থাকে, সেজন্য দুঃখ প্রকাশ করছি।’

বিজ্ঞাপন