ডিসেম্বর মাসের আগমনের সাথে সাথে পালিয়ে যাওয়া শেখ হাসিনা দেশে ফিরে আসার গুজব ছড়াচ্ছেন। তবে তার ফিরে আসার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
শনিবার (২৮ নভেম্বর) সকালে তিনি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে উপস্থিত ছিলেন। সেখানে জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতিচিহ্ন নিয়ে একটি প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, "এই প্রদর্শনীর মাধ্যমে শেখ হাসিনা ও তার দল যে তাণ্ডব চালিয়েছে, তা বহন করে।" তিনি আরও জানান, এ ধরনের জাদুঘরের মাধ্যমে জনগণের স্মৃতিকে সজীব ও সতেজ রাখতে চান।
তিনি বলেন, "বাংলাদেশে শেখ হাসিনা তো বটেই, এই দলেরও কবর হোক জনগণের মন থেকে।"