বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

শেখ হাসিনার প্রত্যর্পণের আইনি প্রক্রিয়া শুরু করবে ভারত

ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ার মাধ্যমে হবে।

শেখ হাসিনার প্রত্যর্পণের আইনি প্রক্রিয়া শুরু করবে ভারত

ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইনি ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে নেওয়ার কথা জানিয়েছে ভারত। মঙ্গলবার (১০ নভেম্বর) দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান।

জয়সওয়াল বলেন, "যেকোনো ব্যক্তির ভ্রমণের ক্ষেত্রে বৈধ ভ্রমণ নথি থাকা আবশ্যক। শেখ হাসিনার প্রত্যর্পণ একটি আইনি বিষয়, যা আইন অনুযায়ী মোকাবিলা করা হবে।"

ভারতের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "এটি একটি আইনি প্রক্রিয়া এবং আইন অনুযায়ী এর নিষ্পত্তি হবে।"

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা ঢাকা ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন এবং বাংলাদেশ সরকারের কূটনৈতিক আবেদনের প্রেক্ষিতে তার প্রত্যর্পণের বিষয়টি আলোচনায় রয়েছে।

বিজ্ঞাপন