বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

এনবিআরের নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা হচ্ছে: অর্থ উপদেষ্টা

এনবিআরের নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা হতে যাচ্ছে, জানিয়েছেন অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

এনবিআরের নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা হচ্ছে: অর্থ উপদেষ্টা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা হতে যাচ্ছে। এ বিষয়ে সংসদীয় কমিটির প্রতিবেদন জমা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

মঙ্গলবার এনবিআরে টাস্কফোর্সের সভা শেষে তিনি বলেন, সংস্কারের লক্ষ্যে দ্রুত এ সুপারিশ বাস্তবায়ন করা হবে। সরকার কর ফাঁকি ও জালিয়াতি বন্ধ করে প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে রাজস্ব আদায় বাড়াতে চায়।

২০২৫ সালে রাজস্ব খাত সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার যে অধ্যাদেশ জারি করেছিল, তা জাতীয় সংসদে পাসের জন্য তোলেনি বর্তমান সরকার। তবে অধ্যাদেশটি যাচাই-বাছাইয়ের জন্য ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

অর্থ উপদেষ্টা বলেন, ‘অংশীজনদের সঙ্গে আলোচনা করে অধ্যাদেশটি নতুন বিল আকারে উত্থাপনের সুপারিশ করা হয়েছে। দ্রুত এ সুপারিশ বাস্তবায়ন করা হবে।’

রাজস্ব আদায়ে ঘাটতির বিষয়ে তিনি উল্লেখ করেন, ‘অর্থনীতিকে সচল করতে বিনিয়োগ, সরকারি ব্যয়, ভোগব্যয় ও রপ্তানি আয় বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। জিডিপির অনুপাতে শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় ৫ শতাংশে উন্নীত করতে অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ বাড়ানোর বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘রাজস্ব ব্যবস্থার সংস্কারে আয়কর, শুল্ক ও ভ্যাট বিভাগে তিনটি টাস্কফোর্স গঠনের পর রাজস্ব আদায়ের প্রবৃদ্ধিতে অগ্রগতি দেখা যাচ্ছে।’

বিজ্ঞাপন