বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্পেনে ট্রেনের সংঘর্ষে নিহত ৩০, রেলপথের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত ৪৬, উদ্ধার কার্যক্রম চলছে ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক
অর্থনীতি

চলতি অর্থবছরে ৩ মাসে রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা

জাতীয় রাজস্ব বোর্ডের তথ্যে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা।

চলতি অর্থবছরে ৩ মাসে রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে রাজস্ব আদায়ে বড় ধরণের ঘাটতির মুখে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই সময়ের মধ্যে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪২ হাজার কোটি টাকা।

এনবিআরের তথ্য অনুযায়ী, রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি মাত্র ১ দশমিক ২৩ শতাংশ। সবচেয়ে ভয়াবহ অবস্থা দেখা গেছে ভ্যাটে, যেখানে লক্ষ্যমাত্রার তুলনায় আদায় কমেছে ২০ হাজার কোটি টাকার বেশি। চলতি অর্থবছরের বাজেটে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৬ লাখ ৪ হাজার কোটি টাকা।

জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে রাজস্ব আদায় হয়েছে ৯২ হাজার ৫১৭ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৪২ হাজার কোটি টাকার ঘাটতি সৃষ্টি করেছে। ভ্যাটের ক্ষেত্রে, প্রথম প্রান্তিকে আদায় কমেছে ১৬ দশমিক ৩২ শতাংশ। এই সময় ভ্যাটের মাধ্যমে আদায় হয়েছে মাত্র ২৯ হাজার ৩৪৮ কোটি টাকা, যেখানে লক্ষ্যমাত্রা ছিল প্রায় ৫০ হাজার কোটি টাকা।

ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন খান জানান, রাজস্ব আদায়ে এই ধীরগতি অব্যাহত থাকলে সরকারের উন্নয়ন ব্যয়, বাজেট বাস্তবায়ন এবং ঘাটতি অর্থায়নের ওপর বাড়তি চাপ সৃষ্টি হতে পারে।

এদিকে, আমদানি-রপ্তানি বাণিজ্য থেকে শুল্ক ও কর আদায় হয়েছে ৩০ হাজার ১২৯ কোটি টাকা। যদিও প্রবৃদ্ধি সাড়ে ৭ শতাংশ, তবে লক্ষ্যমাত্রার তুলনায় পিছিয়ে রয়েছে প্রায় ১২ হাজার ১৩৫ কোটি টাকা।

বিজ্ঞাপন