মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

এনবিআরের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে ৯২ হাজার ৬১০ কোটি কম

এনবিআরের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে ৯২ হাজার ৬১০ কোটি টাকা কম হয়েছে।

এনবিআরের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে ৯২ হাজার ৬১০ কোটি কম

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বছর রাজস্ব আদায়ে বড় আকারের ঘাটতির সম্মুখীন হয়েছে। বিদায়ী ২০২৫-২৬ অর্থ বছরে মোট রাজস্ব আদায় হয়েছে ৪ লাখ ১০ হাজার ৩শ' ৯০ কোটি টাকা, যা সংশোধিত লক্ষ্যমাত্রার ৮১ দশমিক ৬ শতাংশ।

এনবিআরের এই ঘাটতি লক্ষ্যমাত্রার তুলনায় ৯২ হাজার ৬১০ কোটি টাকার বেশি। গত অর্থবছরের শেষ মাসে, অর্থাৎ জুন ২০২৬-এ রাজস্ব আদায় হয়েছে ৪৯ হাজার ৭শ' ৫৭ কোটি টাকা। যদিও লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে থাকলেও আগের অর্থবছরের তুলনায় রাজস্ব আদায়ে ১০ দশমিক ৬৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

রাজস্ব আদায়ের বিভিন্ন খাতের মধ্যে আমদানি ও রফতানি থেকে ১ লাখ ১১ হাজার ৬শ' ২৩ কোটি টাকা, আয়কর ও ভ্রমণ খাত থেকে ১ লাখ ৪২ হাজার ৬শ' ৯৮ কোটি টাকা এবং ভ্যাট থেকে সর্বাধিক ১ লাখ ৫৬ হাজার ৬৯ কোটি টাকা আদায় হয়েছে।

এদিকে, ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় গেল অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় বেড়েছে ১১ শতাংশ। চলতি ২০২৬-২৭ অর্থবছরে এনবিআরের মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা।

বিজ্ঞাপন