বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক আটক তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে ১৮ জনের মৃত্যু
অর্থনীতি

নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু

নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হবে, জানালেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে নভেম্বর মাস থেকে। এ বিষয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

রাজধানীর একটি হোটেলে উইটনেস ফাউন্ডেশন আয়োজিত অভিবাসন সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ‘নভেম্বরের শুরুতেই মালয়েশিয়ার মেডিকেল প্রক্রিয়া শুরু হবে।’ তিনি জানান, ‘দু–চার দিন পরে মেডিকেল করার পরেই কর্মীরা যেতে পারবে।’

নুরুল হক নুর বলেন, ‘নভেম্বরের এক তারিখ বা প্রথম সপ্তাহে আমরা বলতে পারি যে ফ্লাইট শুরু হবে।’ তিনি আরও জানান, মালয়েশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে তাদের মন্ত্রণালয় মেডিকেলের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করবে।

প্রতিমন্ত্রী বলেন, ‘মেডিকেলের বিষয়ে আলোচনা হয়েছে এবং ৩১ তারিখের মধ্যে মালয়েশিয়া ফাইনালি তালিকা ঘোষণা করবে।’ তিনি উল্লেখ করেন, ‘মেডিকেল খরচ নির্ধারণ করে দেব এবং যাওয়ার ক্ষেত্রে মোটামুটি কত খরচ হতে পারে সেটাও জানিয়ে দেব।’

তিনি জানান, বোয়েসেল থেকে আলোচনা করে দেখা গেছে, মালয়েশিয়ায় যাওয়ার খরচ ১ লাখ ৫৫ হাজার থেকে ৬০ হাজার টাকার মতো পড়তে পারে। প্রাইভেট খরচের জন্যও একটি আনুমানিক খরচ নির্ধারণ করা হবে।

বিজ্ঞাপন