বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি আমদানিতে বেড়েছে ৪০ লাখ ডলার ব্যয়

মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে জ্বালানি আমদানিতে অতিরিক্ত ৪০ লাখ ডলার ব্যয় হয়েছে।

মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি আমদানিতে বেড়েছে ৪০ লাখ ডলার ব্যয়

মধ্যপ্রাচ্য সংকটের কারণে বাংলাদেশের জ্বালানি আমদানিতে অতিরিক্ত ৪০ লাখ ডলার ব্যয় হয়েছে। এ পরিস্থিতিতে বিকল্প উৎস হিসেবে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা করছে সরকার।

জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, বর্তমান সংকটের কারণে জ্বালানি আমদানিতে ব্যয় বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, "নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে নীতিগত সহায়তা ও বিনিয়োগ আকর্ষণে আইন করছে সরকার।"

রাজধানীতে মঙ্গলবার শুরু হওয়া তিন দিনের রিনিউয়েবল এনার্জি ফেস্টে দেশি-বিদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা অংশগ্রহণ করছেন। এই উৎসবে অংশগ্রহণকারী বিদেশি বিনিয়োগকারীরা জানান, দীর্ঘমেয়াদি নীতিগত নিশ্চয়তা পেলে এ খাতে বিনিয়োগের সুযোগ বাড়বে।

এশিয়া-প্যাসিফিক রিনিউয়েবল এনার্জি কাউন্সিলের সহকারী প্রধান নির্বাহী স্কট হ্যামিলটন বলেন, "সরকার আমাদের পরামর্শগুলো শুনেছে এবং বেশকিছু কার্যকর পদক্ষেপও গ্রহণ করছে।"

বুয়েট আইইএসডি পরিচালক আলী আহমেদ শওকত চৌধুরী বলেন, "নবায়নযোগ্য জ্বালানি সরঞ্জাম আমদানিতে শুল্কছাড়ের পাশাপাশি ই-বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন।"

বর্তমানে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার ৯৬ শতাংশের বেশি জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীল। তবে সরকার ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানিতে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে।

বিজ্ঞাপন