বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

রাজস্ব আদায়ে আনন্দদায়ক পরিবেশ গড়তে চায় সরকার: অর্থমন্ত্রী

সরকার ব্যবসায়ীদের হয়রানি না করে আনন্দদায়ক পরিবেশে রাজস্ব আদায় করতে চায়।

রাজস্ব আদায়ে আনন্দদায়ক পরিবেশ গড়তে চায় সরকার: অর্থমন্ত্রী

সরকার ব্যবসায়ীদের হয়রানি না করে, বরং আনন্দদায়ক পরিবেশ তৈরি করেই রাজস্ব আদায় করতে চায়। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে আটকে থাকা রাজস্ব মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির বিষয়ে আলোচনা চলছে। এনবিআর রাজস্ব বাড়াতে করের আওতা বৃদ্ধি এবং ব্যবসায়ীদের আস্থা ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে।

আজ দুপুরে এনবিআর ভবনে আসেন অর্থমন্ত্রী। সেখানে তিনি সংস্থাটির কর্মকর্তা এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, করদাতাদের কোনো ধরনের হয়রানি করে কর আদায় করতে চায় না সরকার।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ব্যবসার অসুবিধা করে কোনো টেক্স কার্যক্রম আমরা পরিচালনা করব না। অবশ্যই তাদের ন্যায্য টেক্স দিতে হবে। কারণ তাদের টেক্সেই তো দেশ চলছে।’

মন্ত্রী আরও জানান, রাজস্ব আদায়ের পরিবেশ তৈরির জন্য ব্যবসায়ীদের ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘মানুষ যেন হয়রানি না হয় এবং আনন্দের সাথে টেক্স দেয়, ওই পরিবেশ সৃষ্টি করতে হবে।’

প্রতি মাসে ভ্যাট আদায় ও তিন মাসের ভ্যাট রিটার্নের জটিলতা প্রসঙ্গে মন্ত্রী জানান, এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন