বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

সৃজনশীল অর্থনীতির অবদান ৩ শতাংশে উন্নীত করতে চায় সরকার

সরকার সৃজনশীল অর্থনীতির অবদান ৩ শতাংশে উন্নীত করতে চায়, জানিয়েছেন অর্থমন্ত্রী।

সৃজনশীল অর্থনীতির অবদান ৩ শতাংশে উন্নীত করতে চায় সরকার

বাংলাদেশ সরকারের লক্ষ্য দেশের জিডিপিতে সৃজনশীল অর্থনীতির অবদান ২ থেকে ৩ শতাংশে উন্নীত করা। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ সোমবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, "অনেকে মনে করেন, আমাদের দেশে সৃজনশীল অর্থনীতির অবদান ১০ শতাংশ। কিন্তু বাস্তবে আমরা পিছিয়ে আছি।" সৃজনশীল অর্থনীতির বিকাশে সরকার সব ধরনের সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

কর্মসংস্থান ব্যাংক রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ক্ষুদ্র ব্যবসা, ক্ষুদ্রঋণ ও ক্ষুদ্র উদ্যোগ তহবিল প্রকল্পের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে। এখানে অর্থমন্ত্রী বলেন, "অনেক দেশে ক্রিয়েটিভ ইকোনমির অবদান জিডিপির ১০ শতাংশ। আমাদের লক্ষ্য ৩ শতাংশে নিয়ে আসা।"

কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান এ এফ এম মতিউর রহমান অনুষ্ঠানে বলেন, "বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া ফান্ডের সুদ ২ শতাংশ হলে পরিসর বাড়াতে সুবিধা হবে।" তিনি ব্যাংকের শাখা বাড়ানোর ক্ষেত্রে কিছু ব্যর্থতা উল্লেখ করেন এবং ভবিষ্যতে তা কাটিয়ে উঠার আশা প্রকাশ করেন।

মন্ত্রী আরও জানান, "নতুন কর্মসংস্থান তৈরিতে ৫০ কোটি টাকার এই পাইলট প্রকল্প চালু হলো। ভবিষ্যতে আরও বড় প্রকল্প হাতে নেয়ার লক্ষ্য সরকারের।" তিনি বলেন, "অনেকেই ব্যাংকের দ্বারস্থ হতে ভয় পান। তবে প্রান্তিক উদ্যোক্তাদের সহায়তায় ব্যাংকগুলোর আরও কার্যকর ভূমিকা জরুরি।"

মন্ত্রী খেলাপি ঋণ কমানোর পাশাপাশি সৃজনশীল অর্থনীতিতে সরকারের গুরুত্ব দেওয়ার বিষয়টিও উল্লেখ করেন। কামার-কুমার, বেঁদে, জেলেসহ প্রান্তিক পর্যায়ে সৃজনশীল নানা উদ্ভাবন এবং মেধাস্বত্বভিত্তিক অর্থনীতিকে মূলধারায় আনার লক্ষ্যে কাজ করছে সরকার।

বিজ্ঞাপন