বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি ৬.৫% কমেছে

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি গত বছরের তুলনায় ৬.৫% কমেছে।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি ৬.৫% কমেছে

গত বছরের তুলনায় ২০২৬ সালের প্রথম সাত মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি ৬.৫ শতাংশ কমেছে।

যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা) শনিবার এ তথ্য প্রকাশ করে। গত বছরের একই সময়ে বাংলাদেশের পোশাক রপ্তানির পরিমাণ ছিল ৪.৯৮ বিলিয়ন ডলার, যা চলতি বছরের প্রথম সাত মাসে কমে ৪.৬৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

অর্থাৎ, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানির পরিমাণ ৪.৩৪ শতাংশ এবং পোশাকের মূল্য ২.২৬ শতাংশ কমেছে। জুলাই মাসে বাংলাদেশের পোশাক রপ্তানি ১০.৭৩ শতাংশ কমে গেছে।

এতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির গতি দুর্বল হওয়ার বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বাংলাদেশের প্রতিযোগী দেশগুলোর মধ্যে চীন এবং ভারতে সবচেয়ে বড় পতন ঘটেছে, তবে ভিয়েতনামের রপ্তানি মাত্র ১ শতাংশ কমেছে।

বিজ্ঞাপন