মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়া শুরু

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়া শুরু

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীদের জমা টাকার মূল অংশ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আজ সোমবার সকাল থেকে এই প্রক্রিয়া কার্যকর হয়।

এ পর্যন্ত ৭৪ হাজার ২২১টি আবেদন জমা পড়েছে, যার মাধ্যমে ৩ হাজার ৯২৫ কোটি টাকা উত্তোলনের আবেদন করা হয়েছে। ব্যাংকটি পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের একীভূত হয়ে গঠিত হয়েছে, যা হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। এই ব্যাংকগুলোর মোট শাখা সংখ্যা ৭৬১টি।

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি হিসেবে কার্যক্রম পরিচালনা করছে এবং আমানতকারীদের অর্থ ফেরত দিতে বাংলাদেশ ব্যাংক ৫ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, আমানত উত্তোলনের আবেদন তুলনামূলক কম হওয়া গ্রাহকদের আস্থা ও বিশ্বাসের ইঙ্গিত।

ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আপাতত ব্যক্তি আমানতকারীদের জমা টাকার মূল অংশ ফেরত দেওয়া হবে এবং আমানতের বিপরীতে অর্জিত মুনাফা পরবর্তীতে পরিশোধ করা হবে। তবে প্রাতিষ্ঠানিক আমানতকারীরা ঘোষিত স্কিমের বাইরে অর্থ উত্তোলনের সুযোগ পাবেন না।

বিজ্ঞাপন