মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৪ হাজার কোটি টাকা উত্তোলনের জন্য ৭৪ হাজার আবেদন

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৪ হাজার কোটি টাকা উত্তোলনের জন্য ৭৪ হাজার আবেদন জমা হয়েছে।

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৪ হাজার কোটি টাকা উত্তোলনের জন্য ৭৪ হাজার আবেদন

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি থেকে আমানত ফেরত নিতে ৭৪ হাজার ২২১টি আবেদন জমা পড়েছে। এই আবেদনগুলোর মাধ্যমে মোট ৩ হাজার ৯২৫ কোটি টাকা উত্তোলনের চেষ্টা করা হচ্ছে। ব্যাংক কর্তৃপক্ষের মতে, আবেদনগুলোর সংখ্যা তুলনামূলকভাবে কম হওয়া নবগঠিত ব্যাংকটির প্রতি গ্রাহকদের আস্থা ও বিশ্বাসের ইঙ্গিত দেয়।

ব্যাংকের তথ্য অনুযায়ী, এককালীন পুরো অর্থ উত্তোলনের জন্য ২৪ হাজার ৪২৮টি আবেদন জমা পড়েছে, যার অর্থের পরিমাণ এক হাজার ৩৮৮ কোটি টাকা।

গত ৩১ আগস্ট বাংলাদেশ ব্যাংকের রেজল্যুশন বিভাগ আমানতকারীদের অর্থ উত্তোলন সংক্রান্ত নির্দেশনা জারি করে। পাঁচটি সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তিগত হিসাবধারীদের মূল আমানত উত্তোলনের আবেদন গ্রহণ শুরু করে। আজ ছিল আবেদন গ্রহণের শেষ দিন।

বিজ্ঞাপন