দেশের বাজারে সপ্তাহের শুরুতেই সোনার দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানায়, এক ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে।
রোববার সকালে নতুন দাম কার্যকর হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা।
এছাড়া, ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরির দাম ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকায় দাঁড়িয়েছে।
এদিকে, সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা।