দেশের বাজারে সোনার দাম কমেছে টানা তিন দফা বৃদ্ধির পর। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) শুক্রবার নতুন দর নির্ধারণ করেছে, যা আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ২ হাজার ৭৪১ টাকা কমেছে।
এছাড়া, ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৯৯ টাকায়।