বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

দেশের বাজারে সোনার দাম কমেছে ৪ হাজার ৩৭৪ টাকা

দেশের বাজারে সোনার দাম কমেছে ৪ হাজার ৩৭৪ টাকা। নতুন দাম আজ থেকে কার্যকর।

দেশের বাজারে সোনার দাম কমেছে ৪ হাজার ৩৭৪ টাকা

দেশের বাজারে সোনার দাম আবারও কমেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ২২ ক্যারেটের সোনার ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন দাম আজ বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, তেজাবি সোনার দাম কমে যাওয়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকায় দাঁড়িয়েছে।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম প্রায় ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির সোনার দামও কমে দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকায়।

সোনার পাশাপাশি রুপার দামও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ৪৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন