বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে নারীর ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ গাজায় যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলি হামলা, ২ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত, যুদ্ধবিরতি উপেক্ষা রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে নিহত ১২ চীন ও নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ১০০০ পার নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ৯৫৫ শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় ৯০০ নিহত, ৫০০০ নিখোঁজ ইরান-জর্দান ও ইউএইতে হামলা: মার্কিন আক্রমণের প্রতিশোধ নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০৩, ৪২৪৭ জন নিখোঁজ
অর্থনীতি

পার্বত্য চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন

পার্বত্য চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধির জন্য ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক।

পার্বত্য চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন

পার্বত্য চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সাড়ে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে।

এই ঋণের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সুবিধা বাড়ানোর পাশাপাশি জীবিকা, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নেও বিনিয়োগ করা হবে।

এ প্রকল্পের আওতায় খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার ২৬টি উপজেলায় বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ ও আধুনিকায়ন করা হবে, যার ফলে অতিরিক্ত অন্তত ৮৮ হাজার পরিবার বিদ্যুৎ সুবিধা পাবে।

প্রকল্পের অংশ হিসেবে ছয়টি নতুন উপকেন্দ্র নির্মাণ করা হবে, যা বিদ্যুৎ সরবরাহ সক্ষমতা ৮০ মেগাভোল্ট-অ্যাম্পিয়ার বৃদ্ধি করবে।

এছাড়া, ৫ হাজার ৩২ কিলোমিটার নতুন বিতরণ লাইন নির্মাণ এবং পুরোনো ১ হাজার ৮৭৪ কিলোমিটার লাইন, চারটি উপকেন্দ্র, একটি সুইচিং স্টেশন ও একটি জোনাল মেরামত কর্মশালা আধুনিকায়ন করা হবে।

বিজ্ঞাপন