শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের নবম চালান।

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আরও একটি ইউরেনিয়ামের চালান পৌঁছেছে। শুক্রবার ভোর ৫টা ৪৮ মিনিটে তিনটি বিশেষায়িত লরিতে করে এই চালান প্রকল্প এলাকায় প্রবেশ করে।

এটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের জন্য নির্ধারিত নয়টি চালানের মধ্যে একটি। চালানটি বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তা প্রহরায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে।

ইউরেনিয়াম পরিবহনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, এসআরবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করেন। পুরো সড়কপথে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত এই বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। দুটি ইউনিট পুরোপুরি চালু হলে জাতীয় গ্রিডে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।

জ্বালানি আমদানির পাশাপাশি প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহও চলছে। গত ২৩ নভেম্বর দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরীক্ষা শুরু হয়।

প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, দীর্ঘ ১০ মাসের ট্রায়াল অপারেশন শেষে ধাপে ধাপে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

বিজ্ঞাপন