সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য আজ থেকে আমানত তুলার আবেদন গ্রহণ শুরু হয়েছে। ব্যাংকটির শাখাগুলোতে এই আবেদন প্রক্রিয়া কার্যকর হয়েছে।
গ্রাহকরা আগামী ৭ সেপ্টেম্বর থেকে তাদের মূল অর্থ এককালীন তুলে নিতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আজ থেকেই ব্যক্তি হিসেবে স্বাভাবিক লেনদেন পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, গ্রাহকরা তাদের নিজস্ব তহবিল থেকে যে অর্থ জমা রেখেছিলেন, সেই মূল টাকা তুলতে পারবেন। তবে, ওই আমানতের বিপরীতে প্রাপ্য বা অর্জিত মুনাফা এই সুবিধার আওতায় আসবে না।
এদিকে, শাখা ও উপশাখাগুলোতে নগদ টাকার রিকুইজিশন পাঠানো, বাংলাদেশ ব্যাংক থেকে নগদ টাকার জোগান নিশ্চিত করা এবং ঝুঁকিমুক্ত ক্যাশ ব্যবস্থাপনার জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন করতে কিছুদিন সময় প্রয়োজন। ৭ সেপ্টেম্বর থেকে পুরোদমে আমানতের টাকা ফেরত দেওয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।