মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নতুন সিইও এনামুল হক

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের নতুন সিইও এনামুল হক ১ সেপ্টেম্বর থেকে দায়িত্ব গ্রহণ করেছেন।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নতুন সিইও এনামুল হক

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে এনামুল হক ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে দায়িত্ব গ্রহণ করেছেন।

এনামুল হক কর্পোরেট ও প্রাতিষ্ঠানিক ব্যাংকিং এবং ঝুঁকি ব্যবস্থাপনায় দীর্ঘ নেতৃত্বের অভিজ্ঞতা নিয়ে ২৫ বছরেরও বেশি সময় ধরে ব্যাংকিং খাতে কাজ করছেন। তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর বিভিন্ন দেশে দায়িত্ব পালন করেছেন।

নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে এনামুল হক বলেন, “স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের।”

তিনি আরও বলেন, “আমার অগ্রাধিকার থাকবে আন্তর্জাতিক ব্যাংক হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর অনন্য সংযোগ ও সক্ষমতাকে আরও কার্যকরভাবে কাজে লাগানো।”

সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার পূর্বে, এনামুল হক ২০২৫ সালের এপ্রিল থেকে ব্যাংকটির কান্ট্রি চিফ রিস্ক অফিসার ও সিনিয়র ক্রেডিট অফিসার হিসেবে কাজ করেছেন।

এছাড়া, তিনি ব্যাংকটির ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও নিয়োজিত ছিলেন।

এনামুল হক অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির মাউন্ট এলিজা বিজনেস স্কুল থেকে এমবিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

বিজ্ঞাপন