মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

দেশের শেয়ারবাজারে দরপতন অব্যাহত, সূচক কমছে ধারাবাহিকভাবে

দেশের শেয়ারবাজারে দরপতন অব্যাহত, ১০ কার্যদিবসে ৮ দিন সূচকের পতন হয়েছে।

দেশের শেয়ারবাজারে দরপতন অব্যাহত, সূচক কমছে ধারাবাহিকভাবে

দেশের দুই শেয়ারবাজারে দরপতন অব্যাহত রয়েছে। গত ১০ কার্যদিবসের মধ্যে ৮ দিনই শেয়ারবাজারে সূচকের পতন হয়েছে। আজ সোমবারও ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ নেতিবাচক এই চক্র থেকে বের হতে পারেনি।

আজ ডিএসই’র প্রধান সূচক ১৬ দশমিক ২ পয়েন্ট কমে ৫ হাজার ৫৯৮ পয়েন্টে নেমে এসেছে। লেনদেন চারশো কোটি টাকার ঘরে নেমেছে। প্রায় ৫০ ভাগ কোম্পানির শেয়ার দর নিম্নমুখী ছিল।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ২১ পয়েন্টের বেশি কমেছে। ঢাকার শেয়ারবাজারে গত ১০ কার্যদিবসের মধ্যে ৮ দিন সূচকের পতন হয়েছে, যার ফলে ১০ দিনে ডিএসইএক্স সূচক ২১৬ পয়েন্ট কমেছে।

আজ সোমবার সারাদিন নেতিবাচক অবস্থায় ছিল ঢাকার শেয়ারবাজার। বেলা বাড়ার সাথে সাথে সূচকের পতন বাড়তে থাকে। দিনশেষে ডিএসইএক্স সূচক ১৬ দশমিক দুই পয়েন্ট কমে ৫ হাজার ৫৯৮ পয়েন্টে অবস্থান করছে।

সূচকের সাথে লেনদেনও কমেছে। আজ লেনদেন হয়েছে ৪৭৭ কোটি ২৪ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ৪০ কোটি ৭৯ লাখ টাকা কম। লেনদেনে অংশ নেওয়া ৩৮৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১২৮টির দর বেড়েছে এবং ১৯২টির দর কমেছে।

সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় শীর্ষে আছে শার্প ইন্ডাস্ট্রিজ। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে সায়হাম কটন ও সায়হাম টেক্সটাইল রয়েছে। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথমে ফিনিক্স ফাইন্যান্স, দ্বিতীয় স্থানে আইসিবি এবং তৃতীয় অবস্থানে জিবিবি পাওয়ার রয়েছে।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ২১ দশমিক ৬৭ পয়েন্ট কমেছে এবং সেখানে মোট লেনদেন হয়েছে ১৬ কোটি ৮৩ লাখ টাকা।

বিজ্ঞাপন