সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

শেয়ারবাজারে দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারীদের মানববন্ধন

শেয়ারবাজারে দরপতনের প্রতিবাদে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শেয়ারবাজারে দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারীদের মানববন্ধন

শেয়ারবাজারে দরপতনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বক্তারা অভিযোগ করেন যে, দুর্বল কোম্পানির শেয়ার নিয়ে কারসাজি চলছে এবং ডিএসই ও বিএসইসি অযাচিতভাবে হস্তক্ষেপ করছে। তারা উল্লেখ করেন, দরপতনের ফলে সাধারণ বিনিয়োগকারীরা তাদের পুঁজি হারাচ্ছেন, কিন্তু নিয়ন্ত্রক সংস্থা কার্যকর ভূমিকা রাখতে পারছে না।

ঐক্য পরিষদের নেতারা বাজার স্থিতিশীল রাখার আহ্বান জানান। তারা বলেন, "প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করতে হবে।"

বক্তারা আরও বলেন, বাজার নিয়ে যারা ষড়যন্ত্র করে, তাদের সনাক্ত করে শাস্তির আওতায় আনার তাগিদও দেন।

বিজ্ঞাপন