রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলগীরের সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে বঙ্গভবনে এই সাক্ষাৎ হয়।
সাক্ষাতে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। তারা রাষ্ট্রপতির নতুন দায়িত্ব গ্রহণের জন্য শুভকামনা জানান।
বাহিনী প্রধানগণ রাষ্ট্রপতিকে তাদের বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিক-নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল সশস্ত্র বাহিনীর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে জানান, বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছে।
তিনি বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।