মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন।

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন। আজ মঙ্গলবার সকাল ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন। এখানে তিনি সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন।

মহড়ার সময় প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী দেখবেন এবং অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

বিশেষ এই মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশগ্রহণ করছে। স্বর্ণদ্বীপটি স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত এবং ২০১৩ সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে।

গত এক যুগেরও বেশি সময়ে সেখানে সেনাবাহিনীর বিভিন্ন সমর মহড়া অনুষ্ঠিত হয়েছে, তবে এবারই প্রথম প্যারা কমান্ডো ব্রিগেড, সোয়াডস এবং ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নিচ্ছে। মহড়া পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী আজ বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে।

বিজ্ঞাপন