মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শন করেছেন।

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি সেখানে অবতরণ করে।

তিনি সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে যাত্রা করেন। স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ ১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন, যা তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে।

এ সময় প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শন করবেন এবং অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

বিশেষ এ মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস (SWADS) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশগ্রহণ করবে।

মহড়া পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফিরবেন।

বিজ্ঞাপন