মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা ও বাস্তবতা ভিন্ন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা ও বাস্তবতা ভিন্ন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা ও বাস্তবতা ভিন্ন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যাওয়া শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা এবং বাস্তবতা এক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

আজ মঙ্গলবার সকালে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের জানানোর পর সাংবাদিকদের তিনি বলেন, শেখ হাসিনা এবং সন্ত্রাসীদের প্রত্যর্পণ চুক্তি বাদে অন্য কোনো উপায়ে দেশে ফেরার সুযোগ নেই।

হুমায়ুন কবির জানান, আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণে সরকার সংযত পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত পলাতক আসামি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বিমান বা সড়ক কোনো পথেই বাংলাদেশের নাগরিক হিসেবে শেখ হাসিনা ফিরতে পারবেন না। তাকে ভারত থেকে দেশে ফিরতে হবে প্রত্যর্পণ চুক্তির আওতায়।

শেখ হাসিনার ফেরার তারিখ ঘোষণা করে রয়টার্সের প্রতিবেদনের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশে আসতে হলে তাকে হাতকড়া পরে বন্দী হিসেবেই আসতে হবে। তিনি অভিযোগ করেন, "টাকা আর যন্ত্রণা থাকলে এই ধরনের প্রতিবেদন প্রকাশ করা যায়।"

বিজ্ঞাপন