মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জিয়াউল আহসানের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনা আজ

আজ জিয়াউল আহসানের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করা হবে, যা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে।

জিয়াউল আহসানের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনা আজ

শতাধিক ব্যক্তিকে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মামলায় আজ যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। এই কার্যক্রম বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এ প্রসিকিউশন যুক্তিতর্ক উপস্থাপন করবে। নিরাপত্তার স্বার্থে জিয়াউল আহসানকে কারাগারে থেকে ভার্চুয়ালি যুক্ত করা হবে।

গত ১৪ জানুয়ারি জিয়াউলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করার আদেশ দেন ট্রাইব্যুনাল। পরে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রথম সাক্ষী হিসেবে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া জবানবন্দি দেন।

১৯ নভেম্বর রাষ্ট্রপক্ষের সাক্ষ্য উপস্থাপন শেষ হয়। ২২ নভেম্বর আসামিপক্ষ একজন সাফাই সাক্ষী হাজির করেন। এর মাধ্যমে মামলায় সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগের শাসনামলে বিগত ১৫ বছরে বিরোধীদলীয় নেতাকর্মী, বিডিআর সদস্যসহ ভিন্নমতের মানুষদের গুম করে গাজীপুর, বরগুনার পাথরঘাটার চরদুয়ানিতে ও সুন্দরবনে জলদস্যু দমনের কথিত অপারেশনে নাটক সাজিয়ে ১০৫ জনকে হত্যা করেন জিয়াউল আহসান।

বিজ্ঞাপন