ঢাকার সাভারে জুলাই মাসে ঘটে যাওয়া আসহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে। অভিযোগ গঠন করে বিচারকাজ শুরু করার নির্দেশ দিয়েছেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল।
এই মামলায় আগামী ১৫ ডিসেম্বর মাসূচনা বক্তব্য এবং প্রসিকিউশন পক্ষের সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। প্রসিকিউশনের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
মামলায় অভিযুক্ত ১৯ জনের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী এবং সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম।
২০২৪ সালের ১৮ জুলাই, আসহাবুল ইয়ামিন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে যোগ দেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইয়ামিনের নিথর লাশ পুলিশ কর্তৃক পরিচালিত এপিসি থেকে ফেলে দেওয়া হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।