রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দোর সৌজন্য সাক্ষাৎ আজ রোববার বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইতালির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে সমুদ্রসীমার নিরাপত্তা এবং কোস্ট গার্ডের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গোপসাগরে বাংলাদেশের বিশাল সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড কাজ করছে।

মন্ত্রী উল্লেখ করেন, ইতালির নৌবাহিনীর চারটি মিনার্ভা ক্লাস কর্ভেট জাহাজ বাংলাদেশ কোস্ট গার্ডকে হস্তান্তর করা হয়েছে, যা সমুদ্র নজরদারি ও টহল কার্যক্রমকে শক্তিশালী করেছে।

বৈঠকে ভবিষ্যতে জি-টু-জি পদ্ধতিতে অফশোর ও কোস্টাল প্যাট্রোল ভেসেল সংগ্রহের বিষয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্ব দেন।

এছাড়া, বাংলাদেশ কোস্ট গার্ডের কর্মকর্তাদের জন্য ইতালিতে বিশেষায়িত প্রশিক্ষণের সহযোগিতা চাওয়া হয়। এর মধ্যে সার্চ অ্যান্ড রেসকিউ, ড্রোন পরিচালনা এবং সামুদ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণের প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে।

উল্লেখ্য, ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট সার্জিও লিয়ার্দো বাংলাদেশ কোস্ট গার্ডের পেশাদারিত্বের প্রশংসা করেন এবং সহযোগিতার আশ্বাস দেন। উভয় পক্ষ যৌথ মহড়া ও প্রশিক্ষণ বিনিময় কর্মসূচি আয়োজনের বিষয়ে একমত হন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন