মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, সরকারের খাল খনন কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়ন হলে দেশে মাছের উৎপাদন ব্যবস্থা আরও সমৃদ্ধ হবে। তিনি রোববার (২২ নভেম্বর) সকালে সেগুনবাগিচা মৎস্য অধিদফতরের সম্মেলন কক্ষে বিশ্ব মৎস্য দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন।
মন্ত্রী জানান, দেশের মৎস্য চাহিদা ৪৯ লাখ মেট্রিক টন, যেখানে উৎপাদন ৫১ লাখ মেট্রিক টন। এই উৎপাদন দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে, ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি সম্পূর্ণরূপে বাস্তবায়িত হলে মাছের উৎপাদন আরও বৃদ্ধি পাবে।
বিশ্ব মৎস্য দিবস ২০২৬ উপলক্ষে সারাদেশে টেকসই মৎস্যখাতকে এগিয়ে নেওয়া, মৎস্যজীবীদের ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রসার ঘটানোর প্রতিপাদ্য নিয়ে বিভিন্ন অনুষ্ঠান পালিত হচ্ছে।