শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

দেশব্যাপী রেল ব্যবস্থার উন্নয়নে সরকারের নতুন উদ্যোগ

রেলমন্ত্রী শেখ রবিউল ইসলাম জানান, দেশের রেল ব্যবস্থার উন্নয়নে নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

দেশব্যাপী রেল ব্যবস্থার উন্নয়নে সরকারের নতুন উদ্যোগ

দেশব্যাপী রেল ব্যবস্থাপনার উন্নয়ন ও প্রসারের লক্ষ্যে বর্তমান সরকারের উদ্যোগের কথা জানিয়েছেন রেলপথ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল ইসলাম।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-পাবনা ট্রেন চলাচল উদ্বোধনকালে পাবনা রেলস্টেশনে সাংবাদিকদের তিনি বলেন, ‘পাবনাবাসীর জন্য নিশ্চিত এটা আনন্দঘন মুহূর্ত। অল্পতম সময়ে এটা নিরাপদ যাত্রা হবে।’

মন্ত্রী বলেন, পাবনা থেকে সরাসরি ঢাকায় ট্রেন চলাচল শুরু হওয়া পাবনাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হলো। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ফিতা কেটে প্রথমবারের মতো ঢাকা-পাবনা ট্রেন চলাচল উদ্বোধন করেন।

সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে পাবনা স্টেশন থেকে ঢাকামুখী পাবনা প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। আগামী ২০ নভেম্বর থেকে বাণিজ্যিকভাবে পরিচালিত ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ বিকেল ৩টা ২৫ মিনিটে এবং ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

শেখ রবিউল ইসলাম বলেন, ‘আমরা অঙ্গীকার করতে চাই। বাংলাদেশের রেলের মান, তার সার্ভিস এবং তার যাত্রা আগামী আরও নিরাপদ হবে ইনশাআল্লাহ।’

বিজ্ঞাপন