শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ন্যাশনাল ব্যাংকের কোর ব্যাংকিং বন্ধের ঝুঁকি, আতঙ্কে গ্রাহকরা

ন্যাশনাল ব্যাংক কোর ব্যাংকিং সেবা বন্ধের ঝুঁকিতে, আতঙ্কিত গ্রাহকরা।

ন্যাশনাল ব্যাংকের কোর ব্যাংকিং বন্ধের ঝুঁকি, আতঙ্কে গ্রাহকরা

ন্যাশনাল ব্যাংক বর্তমানে তারল্য সংকটের মধ্য দিয়ে নতুন একটি কারিগরি ও আইনি সমস্যার সম্মুখীন হয়েছে। ব্যাংকটি ২০১৯ সালে সফটওয়্যারের বার্ষিক রক্ষণাবেক্ষণ ও লাইসেন্স ফি পরিশোধের শর্তে একটি আনুষ্ঠানিক চুক্তিতে আবদ্ধ হয়েছিল।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্যাংকটি দীর্ঘ সময় ধরে ওই চুক্তির শর্ত অনুযায়ী বকেয়া ফি পরিশোধ না করায় সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারে (এসআইএসি) আনুষ্ঠানিক সালিসি মামলা দায়ের করা হয়েছে। এর ফলে ব্যাংকটির কোর ব্যাংকিং সেবা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা ২০ লাখের অধিক গ্রাহককে বিপদের মুখে ঠেলে দিতে পারে।

সালিসি মামলায় ন্যাশনাল ব্যাংক পিএলসি এবং সুইজারল্যান্ডভিত্তিক সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান টেমেনোসের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। নথিতে উল্লেখ করা হয়েছে, ২০১৯ সালের ডিসেম্বরের চুক্তি ভঙ্গের অভিযোগে গত ৩০ অক্টোবর সালিশি নোটিশ দাখিল করা হয়।

ব্যাংক সংশ্লিষ্টরা জানিয়েছেন, গ্রাহকের হিসাব সংরক্ষণ, শাখা পর্যায়ের লেনদেন, এটিএম বুথ, কার্ড সেবা, অনলাইন ব্যাংকিং এবং আন্তঃব্যাংক তহবিল স্থানান্তরের মতো জরুরি সেবাগুলি কোর ব্যাংকিং সফটওয়্যারের ওপর নির্ভরশীল। তবে ব্যাংক কর্তৃপক্ষ ২০২৪ সাল থেকে সফটওয়্যারের বার্ষিক রক্ষণাবেক্ষণ চুক্তি ও সংশ্লিষ্ট ফি পরিশোধে গাফিলতি করেছে।

সরবরাহকারী পক্ষ একাধিকবার তাগাদা দিলেও ব্যাংকের পর্ষদ ও শীর্ষ ব্যবস্থাপনা কোনো কর্ণপাত করেনি। এর ফলে, ব্যাংকটিতে সফটওয়্যার জটিলতা দেখা দিলে গ্রাহকদের জমানো টাকা তোলার প্রক্রিয়া থমকে যেতে পারে এবং সাধারণ আমানতকারীদের পথে বসার উপক্রম হতে পারে।

বিজ্ঞাপন