ন্যাশনাল ব্যাংক আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মতিঝিলের দিলকুশা ব্রাঞ্চ থেকে গ্রাহকদের অর্থ ফেরত দিতে শুরু করেছে।
ব্যাংকটির জন্য ৭ হাজার কোটি টাকা ধার দিয়েছে রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংক, যা গ্রাহকদের আমানত ফেরত দিতে ব্যবহৃত হচ্ছে।
দিলকুশা ব্রাঞ্চের ম্যানেজার মইনুল ইসলাম জানান, ২ লাখ টাকা পর্যন্ত যেকোনো গ্রাহক আবেদন ছাড়াই তুলতে পারবেন।
গত ৪ দিনে মতিঝিল দিলকুশা ব্রাঞ্চে ৪ কোটি ৫৭ লাখ টাকার আবেদন জমা পড়েছে, যার জন্য ৬২ জন গ্রাহক আবেদন করেছেন।
বাংলাদেশ ব্যাংকের নিশ্চয়তা বা গ্যারান্টিতে এই টাকা প্রদান করা হচ্ছে। দীর্ঘদিন টাকা তুলতে না পারায় ন্যাশনাল ব্যাংকের ৪ আমানতকারী আদালতে গেলে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় ব্যাংকিং কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।