শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

অতিদরিদ্র মানুষের ব্যাংক সঞ্চয় ৬ শতাংশ কমেছে

অতিদরিদ্র মানুষের ব্যাংক সঞ্চয় জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৬ শতাংশ কমেছে।

অতিদরিদ্র মানুষের ব্যাংক সঞ্চয় ৬ শতাংশ কমেছে

অতিদরিদ্র মানুষের ব্যাংক হিসাবে জুন থেকে সেপ্টেম্বর, তিন মাসে সঞ্চয় কমেছে প্রায় ৬ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, বিশেষ সুবিধার ব্যাংক হিসাবের মোট সঞ্চয় ১৯ কোটি টাকা কমে ২৯২ কোটি টাকা থেকে ২৭৩ কোটি টাকায় নেমেছে।

সাম্প্রতিক প্রতিবেদনে জানা গেছে, এই তিন মাসে নতুন হিসাব বেড়েছে ২৪ হাজারের বেশি। তবে, প্রতিটি হিসাবের গড় জমা ৮৩৩ টাকা থেকে কমে ৭৭৪ টাকায় নেমেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর শেষে ১০, ৫০ ও ১০০ টাকায় খোলা ব্যাংক হিসাবগুলোতে মোট আমানত ছিল প্রায় ৫ হাজার ৩৭০ কোটি টাকা। জুন শেষে এসব হিসাবে জমা ছিল প্রায় ৫ হাজার ৪৯১ কোটি টাকা।

অর্থাৎ, তিন মাসে আমানত কমেছে ১২১ কোটি টাকার বেশি, যা ২ দশমিক দুই এক শতাংশ। বিশেষজ্ঞদের মতে, নিত্যপণ্যের বাড়তি খরচ মেটাতেই দরিদ্র জনগোষ্ঠী তাদের জমানো টাকা তুলছেন।

বিজ্ঞাপন