শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

দেশের চাহিদা পূরণের পর আন্তর্জাতিক বাজারে মাংস রপ্তানির উদ্যোগ: টুকু

মাংস রপ্তানির উদ্যোগ নিতে যাচ্ছে সরকার, জানালেন প্রতিমন্ত্রী টুকু।

দেশের চাহিদা পূরণের পর আন্তর্জাতিক বাজারে মাংস রপ্তানির উদ্যোগ: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পর মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক বাজারে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে।

তিনি আজ শুক্রবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত র‌্যালির উদ্বোধনকালে এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, সরকার খামারিদের উৎসাহিত করতে বিভিন্ন ধরনের প্রণোদনা ও সহায়তা প্রদান করছে।

টুকু আরও বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, পুষ্টিনিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এ খাতে লাখ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত।

তিনি উল্লেখ করেন, প্রাণিসম্পদের উন্নয়ন ও সম্প্রসারণের ফলে চরাঞ্চলের মানুষও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। সরকারের বিভিন্ন উদ্যোগের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার চেষ্টা চলছে।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু হওয়া র‌্যালিটি মানিক মিয়া অ্যাভিনিউ সড়ক প্রদক্ষিণ করে পুরোনো বাণিজ্য মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালিতে মন্ত্রণালয়ের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ভেটেরিনারি ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের সদস্যবৃন্দ, খামারি ও উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন