শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ৯৬ ডলার ছাড়িয়েছে

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে ৯৬ ডলার ছাড়িয়েছে।

বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ৯৬ ডলার ছাড়িয়েছে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ ও সৌদি আরবের জ্বালানি স্থাপনায় হামলার ঘটনায় সরবরাহ নিয়ে উদ্বেগ সৃষ্টি হচ্ছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, শুক্রবার গ্রিনিচ মান সময় (জিএমটি) ৪টা ৫০ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪ সেন্ট বেড়ে ৯৬ ডলার ৬১ সেন্টে দাঁড়ায়। বৃহস্পতিবার ব্রেন্টের দাম প্রায় ২ ডলার বেড়ে যাওয়ার পর এই বৃদ্ধি ঘটে, যা গত ৬ নভেম্বরের পর সর্বোচ্চ অবস্থান।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলপ্রতি ২ ডলার ১০ সেন্ট বা ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ৮৫ ডলার ৭৮ সেন্টে পৌঁছেছে। এই মূল্যবৃদ্ধি বুধবারের বাজারদরের তুলনায় করা হয়েছে।

বিজ্ঞাপন