শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

দেশের বাজারে সোনার দাম বেড়ে ১ লাখ ৯৮ হাজার টাকা

দেশের বাজারে সোনার দাম বেড়ে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকায় পৌঁছেছে।

দেশের বাজারে সোনার দাম বেড়ে ১ লাখ ৯৮ হাজার টাকা

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) একদিনের ব্যবধানে দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে। নতুন দাম আজ শুক্রবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল এ দাম ছিল ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা।

এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম ২ লাখ ৯০ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অলংকার বা গয়নার নকশা অনুযায়ী মজুরি দিতে হবে এবং নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় আলাদা করে ভ্যাট নেওয়া যাবে না। গয়না বদলালে ৯ শতাংশ এবং বিক্রি করলে ১৫ শতাংশ বাদ দিতে হবে, তবে আলাদাভাবে ভ্যাট কাটা যাবে না।

বিজ্ঞাপন