বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

সোনার দাম ফের বেড়ে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা

সোনার দাম একদিন কমার পর আবার বেড়ে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকায় পৌঁছেছে।

সোনার দাম ফের বেড়ে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা

এক দিনের দাম কমার পর আবার বেড়েছে সোনার দাম। আজ বৃহস্পতিবার দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা। নতুন দাম হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা।

গতকাল বুধবার সোনার দাম ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৮৫৭ টাকা কমেছিল। এর আগে দুই দিনে দেশের বাজারে সোনার দাম বেড়েছিল সর্বোচ্চ ৪ হাজার ৭২৪ টাকা। গত সপ্তাহে টানা কয়েক দফায় সোনার দাম কমে ১৩ মাস পর ভরিপ্রতি ২ লাখ টাকার নিচে নেমে আসে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আজ বৃহস্পতিবার সোনার নতুন দাম নির্ধারণ করেছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে। বিশ্ববাজারে সোনার দাম বৃদ্ধিও এর অন্যতম কারণ।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৯১ টাকা বেড়ে হয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৮৭৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ৩৬৩ টাকা।

সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ৭০০ টাকা বেড়ে হয়েছে ১ লাখ ৩২ হাজার ৩২৮ টাকা।

বিজ্ঞাপন