সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

স্বর্ণের দাম বাড়লো, ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা

স্বর্ণের দাম বাড়লো, ২২ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা নির্ধারণ।

স্বর্ণের দাম বাড়লো, ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা

দেশের বাজারে টানা কয়েকদফা দরপতনের পর স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (২৩ নভেম্বর) সকালে নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেয়।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।

এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬১ হাজার ৫৩৮ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা।

বিজ্ঞাপন