বিশ্ববাজারে সোনার দরপতনের ফলে বাংলাদেশেও সোনার দাম কমেছে। টানা ৭ দফায় ভরিতে সর্বোচ্চ ১৭ হাজার ৫৫৪ টাকা কমেছে। আজ বৃহস্পতিবার ভরিপ্রতি ৩ হাজার ২৬৬ টাকা কমেছে।
গত ১ মাসে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ২৭০ ডলার এবং গত ৬ মাসে ৬৭০ ডলার কমেছে। এই পরিস্থিতিতে সোনার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস), যা সকাল থেকেই কার্যকর হয়েছে।
নতুন দরে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১২ হাজার ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের দাম ২ লাখ ২ হাজার ৫৪৫ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৭৩ হাজার ৯৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪২ হাজার ১৮৪ টাকা।
তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা।