রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

দেশের বাজারে সোনার দাম বেড়েছে ১ হাজার ৬৯১ টাকা

দেশের বাজারে সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা বেড়েছে।

দেশের বাজারে সোনার দাম বেড়েছে ১ হাজার ৬৯১ টাকা

দেশের বাজারে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা নির্ধারণ করা হয়েছে, যা পূর্ববর্তী মূল্যের তুলনায় ১ হাজার ৬৯১ টাকা বেশি।

এছাড়া, ২১ ক্যারেট সোনার প্রতি ভরি দাম ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম ১ লাখ ৯২ হাজার ৩৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ টাকা ৫৭ হাজার ১৭২ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামও বৃদ্ধি পেয়েছে। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি দাম ১১৭ টাকা বাড়িয়ে ৫ হাজার ১৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজুসের বিজ্ঞপ্তিতে স্থানীয় বাজারের তেজাবী সোনার দাম বাড়ানোর বিষয়টি উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন