বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস জানিয়েছে, দেশের বাজারে টানা চার দফা কমার পর সোনার দাম বৃদ্ধি পেয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট সোনার প্রতি ভরি মূল্য ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
শনিবার সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। ২১ ক্যারেট সোনার প্রতি ভরি দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি মূল্য ৫ হাজার ১৬ টাকা।