রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি ব্যবসায়ীদের

রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি ব্যবসায়ীদের

পরিবেশবান্ধব পরিবহনকে উৎসাহিত করতে রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। শনিবার রাজধানীর পল্টনে মানববন্ধনে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা) এই দাবি জানায়।

সংগঠনের নেতারা জানান, সরকার প্রতিবছর বৈদ্যুতিক গাড়ির খাত থেকে প্রায় ৫ থেকে ৬ হাজার কোটি টাকা রাজস্ব পায়। তবে, গত ২৪ আগস্ট প্রকাশিত নতুন আমদানি নীতিতে ব্যবহৃত ও রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।

বারভিডার নেতারা দাবি করেন, তুলনামূলক কম দামে রিকন্ডিশন্ড গাড়ি বাজারে এলে দেশের বৈদ্যুতিক গাড়ির ব্যবহার দ্রুত বাড়বে। তারা জানান, ২০৩০ সালের মধ্যে মোটরযান খাতে ৩০ শতাংশ বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের সরকারি লক্ষ্য অর্জন সহজ হবে।

বারভিডার এক নেতা বলেন, ‘আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই এটা পুনর্বহাল করা হোক। দেশের মানুষ কম পয়সায় উন্নমানের গাড়ি পাক। এটাই আমার প্রত্যাশা।’

বারভিডার সভাপতি আবদুল হক বলেন, ‘পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকা রাজস্ব সরকার এই খাত থেকে পায়। এখন সরকারের নীতির কারণে এই রাজস্ব ঘাটতি হবে। আমাদের প্রস্তাবের মাধ্যমে সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে এবং কর্মসংস্থান বৃদ্ধি পাবে।’

বিজ্ঞাপন