রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

সরকারের অভ্যন্তরীণ পুঞ্জীভূত ঋণ ১১ লাখ কোটি টাকা ছাড়িয়েছে

সরকারের অভ্যন্তরীণ পুঞ্জীভূত ঋণ ১১ লাখ ৫৩ হাজার ৬৩৫ কোটি টাকায় পৌঁছেছে।

সরকারের অভ্যন্তরীণ পুঞ্জীভূত ঋণ ১১ লাখ কোটি টাকা ছাড়িয়েছে

বাংলাদেশের সরকারের অভ্যন্তরীণ পুঞ্জীভূত ঋণ প্রথমবারের মতো সাড়ে ১১ লাখ কোটি টাকার বেশি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৫–২৬ অর্থবছর শেষে ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৫৩ হাজার ৬৩৫ কোটি টাকায়।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে সরকারের পুঞ্জীভূত অভ্যন্তরীণ ঋণ ছিল ১০ লাখ ২২ হাজার কোটি টাকা। গত এক বছরে ঋণ বেড়েছে প্রায় ১ লাখ ৩২ হাজার কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, গত অর্থবছরে ব্যাংক ব্যবস্থা, আর্থিক প্রতিষ্ঠান এবং সঞ্চয়পত্র থেকে সরকার মোট ১ লাখ ৩১ হাজার ৯০৪ কোটি টাকা ঋণ গ্রহণ করেছে।

সরকারের অভ্যন্তরীণ ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ২৫ হাজার কোটি টাকা। তবে, সরকার এ সময় লক্ষ্যমাত্রার চেয়ে ৬ হাজার ৯০৪ কোটি টাকা বেশি ঋণ নিয়েছে, যার ফলে ঋণের পরিমাণ রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

বিজ্ঞাপন