শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

প্রণোদনা ঋণে উদ্যোক্তাদের আগ্রহ কম, শর্ত শিথিলের প্রস্তাব

বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা ঋণে উদ্যোক্তাদের আগ্রহ কমে যাচ্ছে শর্তের কারণে।

প্রণোদনা ঋণে উদ্যোক্তাদের আগ্রহ কম, শর্ত শিথিলের প্রস্তাব

বাংলাদেশ ব্যাংকের প্রণোদনার ঋণে উদ্যোক্তাদের আগ্রহ কমে যাচ্ছে নানা শর্তের কারণে। ৬০ হাজার কোটি টাকার প্যাকেজের মধ্যে গত পাঁচ মাসে বিতরণ হয়েছে মাত্র ১২ হাজার কোটি টাকা।

বিশেষ করে বন্ধ শিল্প কারখানা ও সেবা খাতে ঋণের পরিমাণ মাত্র ৫৬১ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, উদ্যোক্তাদের আগ্রহ বাড়াতে প্রয়োজনে ঋণের শর্ত শিথিল করা হবে।

বাংলাদেশ ব্যাংক অর্থনীতিতে গতি ফেরাতে এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। তবে, ঋণ বিতরণে অগ্রগতি খুব কম। বর্তমানে ১৫টি স্কিমের আওতায় ২০ শতাংশ অর্থ বিতরণ হয়েছে।

প্রি-শিপমেন্ট স্কিমে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা ছাড় হলেও, কৃষি স্কিমে ২৯৩ কোটি টাকা এবং বন্ধ শিল্প স্কিমে মাত্র ৫৬১ কোটি টাকা বিতরণ হয়েছে।

বিকেএমইএ–এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, “যে ফ্যাক্টরি বন্ধ হয়েছে, সেটি ক্লাসিফায়েড হওয়ার কারণে বন্ধ হয়েছে। শিডিউল করে ক্লাসিফায়েড থেকে বের হতে হয়, সেটি করতে পারলে ফ্যাক্টরি চালু হতো।”

অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার জানান, “ইন্ড্রাস্ট্রি বন্ধ হয়ে গেলে সেখানে টাকা ঢেলে লাভ নেই। অ্যাসেস করার জন্য তিন কিংবা ছয় মাস লাগতে পারে।”

বাংলাদেশ ব্যাংক বলছে, প্রণোদনার ঋণ বিতরণের ক্ষেত্রে সব ধরনের চেষ্টা চলছে। মুখপাত্র আরিফ হোসেন খান জানান, “আগামীতে বিতরণের কাজে আরও গতি সঞ্চার হবে।”

রাজনৈতিক প্রভাব এড়িয়ে প্রণোদনার ঋণ দেশের অর্থনৈতিক উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থানের সৃষ্টিতে কাজে লাগানোর চেষ্টা করা হবে বলেও জানানো হয়।

বিজ্ঞাপন